প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসক ও হাসপাতাল মালিকদের সম্মানে ইফতার

অনলাইন ডেস্ক

দেবিদ্বারে চিকিৎসক, প্রাইভেট হাসপাতাল মালিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দেবিদ্বার প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভি.পি. ময়নাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আলী নূর মোহাম্মদ বশীর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারওয়ার আকবর এবং দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মহিবুস সালাম খান।
ইফতার মাহফিলে দেবিদ্বারের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রমজানের পবিত্রতা ও মানবসেবার চেতনায় এ আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

প্রিন্ট করুন