কুমিল্লা বিশ্ববিদ্যালয়–এর ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।
নতুন কমিটিতে সোসাইটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. সাদ্দাম হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. জান্নাতুল ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলী আহসান মুজাহিদ। শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাঈমুর রহমান।
কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন সুমাইয়া মারজ্বান, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মো. বায়োজিদ। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হুদা শাওন এবং ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মাসুম এলাহি। তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিলা মুবাশ্বারা মৃদুলা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসা. উর্মি জাহান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সহযোগী সংগঠন কাপস (কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটি)–এর কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি জানান, শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
অন্যদিকে নবনির্বাচিত সহ-সভাপতি সোহানুল ইসলাম সরকার বলেন, ভিপি পদে নির্বাচিত হওয়ায় তিনি সহপাঠী ও শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলেন, “এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করেছি। বিভাগের একাডেমিক মান উন্নয়ন, গবেষণামুখী পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় একটি ইতিবাচক ও শিক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে চাই।”
নতুন এই কমিটির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কুবি প্রতিনিধি