প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক নাছির উদ্দিন

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ অর্থ ও হিসাব দপ্তরের কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপ-পরিচালক মো. নাছির উদ্দিনকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দীর্ঘদিনের অভিজ্ঞ এই কর্মকর্তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৯ বছর ধরে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে প্রায় ৮ বছর তিনি উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও ন্যায়নিষ্ঠতার জন্য তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন বলেন, “আলহামদুলিল্লাহ, অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি। আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, তা সততা, দক্ষতা ও ন্যায়নিষ্ঠার সাথে অতীতের ন্যায় পালন করে যাব। দপ্তরের সকলকে সঙ্গে নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছাত্র-শিক্ষকদের যাবতীয় সেবা আরও সহজ ও গতিশীলভাবে সম্পাদন করব ইনশাআল্লাহ।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও আন্তরিকতায় অর্থ ও হিসাব দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আরও বাড়বে।

প্রিন্ট করুন