প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

হোমনায় এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল

মোঃ তারিকুল ইসলাম :

কুমিল্লার হোমনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান, শনিবার এ আয়োজন করে এনসিপির হোমনা উপজেলা শাখা।

 

“শিক্ষা, ঐক্য ও মুক্তির যাত্রায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এনসিপি হোমনা উপজেলা শাখার সভাপতি মোঃ রাজু আহমেদ রাজু। উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মোঃ আল-আমিনসহ দলীয় নেতাকর্মীরা।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি হোমনা উপজেলা শাখার আমির মাওলানা মোঃ ছাইদুল হক, সেক্রেটারি মাওলানা কাজী ইব্রাহীম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ছাইদুল হক। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রিন্ট করুন