কুয়েতে ইরানের ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের প্রবাসী আমিনুল ইসলাম। উন্নত জীবনের স্বপ্নে কুয়েতে পাড়ি জমালেও শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ভয়াবহ হামলায় তার জীবন এখন সংকটাপন্ন।
ঘটনার পর থেকেই তার পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়েছে। প্রতিবেশি ও স্থানীয়রা ছুটে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
রবিবার (০১ মার্চ ২০২৬) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চারজন বাংলাদেশী এ হামলায় আহত হয়েছেন, তাদের মধ্যে আমিনুল ইসলাম গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

সঞ্জয় শীল :