প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব-১১)।

 

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সাতঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

 

গ্রেপ্তারকৃত আসামি মো. আসলাম মিয়া (৫০) সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি একটি মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে অবস্থান করছিলেন।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা সম্ভব হয়েছে। আদালতের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট করুন