প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় সাংবাদিক রেজাকে কথিত সাংবাদিক লেখা মানহানির অপরাধে প্রতিবাদের ঝড়

সংবাদ বিজ্ঞপ্তি :

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যেখানে সম্পাদক ও সংবাদকর্মীদের নীতিমালা হলো সত্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং কারও সুনাম ক্ষুণ্ণ না করা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই নীতিমালা অমান্য করে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার, কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক ও সি বাংলা টিভির সিও মোঃ রেজার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে তাকে “কথিত সাংবাদিক” আখ্যায়িত করা হয়েছে। তিনি দাবি করেন, এটি সাংবাদিকতার পেশাদারিত্বের ঘাটতি এবং আইনগতভাবে মানহানির শামিল।

 

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ৪৯৯ ধারা অনুযায়ী, কারও সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বক্তব্য বা লিখিত শব্দ ব্যবহার করা মানহানি হিসেবে গণ্য হয়। আর ৫০০ ধারা অনুযায়ী, মানহানির শাস্তি সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সাংবাদিক রেজা জানান, একজন পেশাদার সংবাদকর্মীকে “কথিত সাংবাদিক” আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা সরাসরি মানহানির অপরাধের আওতায় পড়ে।

 

সম্প্রতি দৈনিক ডাক প্রতিদিন, রূপসী বাংলা, যুগান্তর, পূর্বাশা, কুমিল্লার ডাক, সাপ্তাহিক আমোদ, ডেইলি কুমিল্লা নিউজ ও কুমিল্লা এসডি নিউজ২৪ সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মাধ্যমে প্রকাশিত উক্ত সংবাদে তার পেশাগত মর্যাদা, সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সুনাম গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে। তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, এই প্রতিবাদ লিপি যথাস্থানে, অর্থাৎ যেখানে তার বিরুদ্ধে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেখানে ছাপানোর ব্যবস্থা করতে হবে। অন্যথায় তিনি আইনানুগভাবে মানহানির মামলা দায়ের করতে বাধ্য হবেন।

 

একজন সংবাদকর্মীকে নিয়ে মনগড়া তথ্য প্রকাশ এবং একজন অপরাধীর পক্ষ নিয়ে একপেশে সংবাদ পরিবেশন করায় কুমিল্লাসহ সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সাংবাদিক মহল থেকে শুরু করে সাধারণ পাঠক পর্যন্ত এ ধরনের দায়িত্বহীন সংবাদ প্রকাশের তীব্র সমালোচনা করছেন।

 

সাংবাদিক রেজা আরও জানান, সাংবাদিকতার নীতি, দায়িত্বশীলতা এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর শব্দচয়ন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।

প্রিন্ট করুন