প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

হোমনায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার

কুমিল্লার হোমনা উপজেলায় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখা।
শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাজিম উদ্দীন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্য এবং তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা আমীর অধ্যক্ষ কাজী মোঃ ছাইদুল হক। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে সূরা আল-বাকারার ১৮৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। আয়াতে বলা হয়েছে— “হে মুমিনগণ তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হোমনা উপজেলা আমীর অধ্যক্ষ কাজী মোঃ ছাইদুল হক। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

প্রিন্ট করুন