প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার আয়োজন নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা দক্ষিণ জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপির সভাপতিত্বে কার্যক্রম স্থগিত থাকা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবারের এই আয়োজনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্থানীয়দের মতে, নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য অনুষ্ঠান জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 

অভিযোগ উঠেছে, বৈষম্য বিরোধী মামলার আসামিরা প্রশাসনের অনুমতি ছাড়াই কীভাবে এত বড় আয়োজন করতে পারলো এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছাড়া এ ধরনের অনুষ্ঠান আয়োজন প্রশাসনিক শৃঙ্খলার জন্য হুমকি হতে পারে।

 

জনগণের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রিন্ট করুন