প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

জামায়াত প্রার্থীর জয় চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থী

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনের ফলাফলকে চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী কামরুল হুদা হাইকোর্টে আবেদন করেছেন। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

 

এই আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি ১২৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।

 

এর আগে ২০-এর অধিক প্রার্থী বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

 

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছে।

প্রিন্ট করুন