কুমিল্লা নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়েছে। কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ সেলিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক :