প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় দীর্ঘদিন ধরে সাংবাদিককে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, ন্যায় বিচারের আশায় প্রধানমন্ত্রী বরাবর আবেদন।

অনলাইন ডেস্ক

কুমিল্লায় এক সাংবাদিককে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।দীর্ঘদিন ধরে একটি একটি সূত্র তাকে মেরে ফেলার জন্য এমনকি অপহরন চেষ্টায় এক যুগের  বেশি সময় ধরে  রেখেছে।  এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে থানায় একাধিকবার  সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র।
জিডি সূত্রে জানা যায়, মওদুদ আব্দুল্লাহ শুভ্র (৩৭) কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি জাতীয় প্রকাশিত ও অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ করেন। তার পিতা আব্দুল ওয়াদুদ ভূইয়া ও মাতা হালিমা বানু। তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, এর আগে তার দায়ের করা কোতয়ালী মডেল থানার মামলা নং-৪১/৮৫০ (ধারা ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৩৮৫/৫০৬(২)/৩৪) এর আসামি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছে।
ভুক্তভোগী জানান, গত বছরের ১৫ অক্টোবর ২০২৫ তারিখে অজ্ঞাতনামা চার ব্যক্তি দুইটি নাম্বারবিহীন মোটরসাইকেলে এসে নিজেদের প্রশাসনের বিশেষ শাখার লোক পরিচয় দিয়ে তার পথরোধ করে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং তার মোবাইল ফোন, নগদ টাকা ও পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে তিনি কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। পরে তিনি পরিকল্পিত দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা দায়ের করেন (মামলা নং-৫১, জিআর নং-৮১২, ধারা ৩৯২/৩৪)। বর্তমানে দুটি মামলাই আদালতে বিচারাধীন এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরও অভিযোগ করেন, সম্প্রতি গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা চার ব্যক্তি একটি পুরোনো এস রঙের প্রাইভেটকারে করে তার বাসার সামনে আসে। তিনি বাসায় প্রবেশের সময় নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
এছাড়াও এ নিয়ে তার ওপর তিনবার হামলা করা হয় এত করে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। আসামিরা তাকে মেরে ফেলার জন্য যে কোন অঘটন ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তিনি অভিযোগ করেন, পূর্বের মামলার আসামিরা মামলা থেকে অব্যাহতি পাওয়ার উদ্দেশ্যে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো, মিথ্যা তথ্য প্রচার, ব্ল্যাকমেইল এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।
একাধিক আবেদন করার পরেও হুমকী বন্ধ না হওয়ায় তিনি এবার প্রধানমন্ত্রীর নিকট ন্যায় বিচারের আশায় আবেদন করেছেন। যা ইতিমতোমধ্যে গৃহীত হয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট করুন