কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় কুমিল্লা-র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় কুমিল্লার প্রকাশক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ কুদ্দুস, মোঃ গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আলাউদ্দিন, মোঃ কবির আহাম্মদ, মোঃ আহসান পারভেজ, মোঃ শাহজালাল সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আমির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারণ সম্পাদক মোঃ কবির আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম বাকী, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ একরামুল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শরাফ উদ্দিন সরকার, মোঃ এমদাদুর হক সবুজ, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ উসমান ভূইয়া, শশীদল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম জনি, মোঃ আলাউদ্দিন।
এ সময় সাংবাদিক আতাউর রহমান, মাহফুজ আলম, ইমাম উদ্দিন, আফসার উদ্দিন, সোহেল খান চৌধুরী, সোহেল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা রমজানের শিক্ষা ধারণ করে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

ফয়েজ আহাম্মেদ ভূইয়া