আসন্ন কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ ইংকে সামনে রেখে সদস্য পদে প্রার্থী হিসেবে ভোট, দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন অ্যাডভোকেট মোঃ আবুল হাসনাত হিমেল।
তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সদস্য পদে প্রার্থী হয়ে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সম্মানিত আইনজীবীদের কাছে সমর্থন প্রত্যাশা করেছেন। একই সঙ্গে তিনি সকল আইনজীবীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অ্যাডভোকেট আবুল হাসনাত হিমেল বলেন, বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনদের ভোট ও দোয়া পেলে বারের উন্নয়ন, ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করবেন তিনি। পাশাপাশি আইনজীবীদের ন্যায্য অধিকার রক্ষা এবং পেশাগত পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।
জানা গেছে, অ্যাডভোকেট মোঃ আবুল হাসনাত হিমেল ২০১৮ সালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে আইনজীবী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নিয়মিতভাবে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পেশাগত কার্যক্রম পরিচালনা করছেন।
আসন্ন নির্বাচনে তিনি কুমিল্লা বারের সকল বিজ্ঞ আইনজীবীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

অনলাইন ডেস্ক