কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরিশালের এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. শাকিল, তিনি একটি কোম্পানির সেলসম্যান ছিলেন। বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে উপজেলার দড়িচর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দৌলতপুর এলাকায় চলাচলের সময় একটি নছিমন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে নছিমনে থাকা সেলসম্যান মো. শাকিল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, ধাক্কার শব্দ এতটাই তীব্র ছিল যে দূর থেকেও শোনা যায়। তারা এটিকে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোঃ তারিকুল ইসলাম :