প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্টে উঠতি বয়সের যুবকদের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক :

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে কুমিল্লায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদকাসক্ত ও অতিউৎসাহী কিছু ব্যক্তি রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিয়ে হয়রানি করছে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকারের নমনীয় রাজনৈতিক মনোভাব দেশের রাজনীতিতে এক ধরনের শান্তির পরিবেশ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, একটি অশোভন রাজনৈতিক মহল বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে উঠতি বয়সের মাদকাসক্ত ও অতিউৎসাহী যুবকদের এসব কাজে ব্যবহার করছে।

 

স্থানীয়দের অভিযোগ, এই চক্র রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং দাবি করছে সরকারের সঙ্গে সম্পর্ক আছে বলে টাকা-পয়সা আদায়ের চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

 

সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট করুন