প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার ডাকের রিপোর্টে তোলপাড় পুলিশ লাইনে সংযুক্ত এএসআই

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার ডাক পত্রিকায় প্রকাশিত সংবাদে আলোড়ন সৃষ্টি হওয়ার পর এএসআই মঞ্জুরুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি শুক্রবার (১৩ মার্চ) সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আনিছুজ্জামান।

 

প্রতিবন্ধীকে ১০ মামলায় ফাঁসানোর হুমকি এবং অশালীন আচরণের অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর বিষয়টি এসপির নজরে আসে। এ ছাড়া কোতয়ালি থানা এলাকায় মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসোয়ারা আদায়সহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

অভিযোগ ওঠার পর জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

 

জেলা পুলিশ সুপার মোঃ আনিছুজ্জামান বলেন, প্রতিবন্ধী হোক বা স্বাভাবিক মানুষ কারো সাথেই পেশাগত জায়গা থেকে এমন আচরণ করা অপেশাদারিত্বের পরিচয় বহন করে।

 

তিনি আরও জানান, আপাতত তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পিআরবি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

প্রিন্ট করুন