কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার ১৫ মার্চ, ২৫ রমজান বিকাল ৪টায় হোটেল রেডরফ ইন, নিসা টাওয়ার, রেইসকোর্স কুমিল্লায় এক আবেগঘন ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই মাহফিলে সাংবাদিকদের উপস্থিতি যেন এক মহিমান্বিত মিলনমেলায় রূপ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন মির্জা। তাঁর বক্তব্যে সাংবাদিকদের দায়িত্বশীলতা ও পেশাগত সততার গুরুত্ব তুলে ধরা হয়। প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ কন্ঠের কুমিল্লা জেলা ব্যুরো চিফ আলমগীর হোসেন আলম, যিনি সাংবাদিকতার ইতিবাচক প্রভাব ও সমাজে সত্য প্রকাশের অপরিহার্যতা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন কনক এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও একুশে বাংলা পত্রিকার সম্পাদক শাখাওয়াত হাফিজ। তাঁদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতার বার্তা প্রতিধ্বনিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কুমিল্লা জেলার আহবায়ক সাংবাদিক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক দেশ পত্রের নির্বাহী সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লার আলো সহ সম্পাদক মোঃ শাহিন আলম, সহ বার্তা সম্পাদক মামুনুর রশীদ, অপরাধ বিচিত্রার জেলা প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক ভোরের কথার স্টাফ রিপোর্টার আহসানুজ্জামান সোহেল, কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন নয়ন, ভোরের কলাম এর স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়েজ আহমেদ ভূইঁয়া।
এছাড়া সাংবাদিক রেজাউল করিম, জাফর সাদেক, মোশারফ হোসেন, সৈকতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক হৃদয়স্পর্শী মিলনমেলা। একাধিক বক্তা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা, সুস্থ ধারার সংবাদ প্রকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
ইফতার ও দোয়ার মাহফিল শেষে সাংবাদিকদের মিলনমেলা আবেগঘন পরিবেশে সমাপ্তি ঘোষণা করা হয়।

ফয়েজ আহমেদ ভূইয়া :