প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় ঈদ বখশিশের নামে ৫ লক্ষ টাকার চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ঈদ উপলক্ষে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় আবুল হোসেনের ছেলে মো. জহির ও তার সহযোগীরা দোকানে হামলা চালায়।

 

রবিবার (১৫ মার্চ) রাতে সংঘটিত এ ঘটনায় জাহাঙ্গীর ও তার ভাগিনা নাছিরকে মারধর করা হয়। দোকানের মালামাল ভাঙচুর করে ক্যাশ থেকে নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

জাহাঙ্গীর আলম মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে—মো. জহির, আবু সায়েদ, মো. ইব্রাহিম, মো. রাসেল, মিনহাজ ও তানভীর। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন