ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কলেজ মাঠে ২০১ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ইদের নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। জানা যায়, স্বেচ্ছাসেবি ও প্রচারবিমূখ আবদুর রহমান শাহ পরাণ, আবদুর রব টিটু ও সাবিহা আঞ্জুম নবম বারের মতো এই আয়োজন করেছেন। বুধবার ১৮ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কার্যক্রমে শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়।
এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে রুদ্র, মোস্তফা, জুনাঈদ, রবিন, ইমরান ও নিরব সক্রিয়ভাবে কাজ করেছেন।
প্রতি বছরের মতো এবারও ইদ উপলক্ষে নতুন জামা পেয়ে শিশু-কিশোররা উৎফুল্ল হয়ে ওঠে। সরকারি কলেজ মাঠে তাদের হাসি-আনন্দে ভরে ওঠে এক উৎসবমুখর পরিবেশ।
তুলি নামে এক শিশু জানায়, “আমি নতুন জামা পেয়ে অনেক খুশি। বড় ভাইয়েরা আমাদেরকে কিনে দিয়েছে।”
আবদুর রহমান শাহ পরাণ বলেন, “আমরা কখনোই প্রচার করতে চাই না। আমাদের উদ্দেশ্য শিশুদের মুখে হাসি ফোটানো। অন্যরা যেন লোক দেখানোর বদলে সত্যিকার অর্থে শিশুদের আনন্দের জন্য কাজ করে—এটাই আমাদের কামনা।”

সঞ্জয় শীল :