কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে একুশে পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, গুরুতর আহতদের ইস্টার্ন মেডিকেলে পাঠানো হয়েছে।
বাসটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় কালবেলা পত্রিকার চিফ রিপোর্টার ইউসুফ আরেফিন আহত হয়ে বর্তমানে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চান্দিনা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বাসটি এখনো মহাসড়কে পড়ে আছে এবং রেকারের মাধ্যমে সরানোর কাজ চলছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম জানান, বাস সরানোর প্রক্রিয়া চলছে এবং মহাসড়কে যানজট নেই।

নিজস্ব প্রতিবেদক :