ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে ২৪ মার্চ ২০২৬ দুপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক দ্বীন ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্বীন ইসলাম কসবার অনলাইন নিউজ পোর্টাল “তালাশ ক্রাইম দৃষ্টি”-এর সাংবাদিক ছিলেন। তিনি নিয়মিত মাদক ও অপরাধবিরোধী প্রতিবেদন প্রকাশ করতেন। তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক সমাজে গভীর শোক নেমে এসেছে।
পরদিন ২৫ মার্চ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, জাবেদ আহমেদ জীবন, আব্দুল্লা আল মতিন, শাহিন রেজা টিটু, সোহেল খান, রোহান আহমেদ, আশরাফুল হক, ফজলে রাব্বি পাপ্পু, হাজী মো. কাউছার আহমেদ, আব্দুল্লা আল মামুন, শেখ মিহাদ, খলিল পরদেশী, লিটন মিয়া (মেম্বার), সালমান জমদ্দার, সফিকুল ইসলাম শরীফ, মাজেদুল ইসলাম মন্টি, সঞ্জয় শীলসহ আরও অনেকে।
বক্তারা দ্বীন ইসলামের হত্যাকারিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান। তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত।

সঞ্জয় শীল :