কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিন যাত্রী প্রাণ হারান।
নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

নেকবর হোসেন :