কুমিল্লায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এসময় নারী পুলিশের সহায়তায় মোসাঃ নুরজাহান বেগম প্রকাশ সুমি (৩৫) কে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার মদিনা নগর এলাকায়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা তালিকাভুক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক :