প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

দেবীদ্বারে ধ্বসে পড়া দেয়ালের চাঁপায় হোটেল ম‍্যানেজারের মর্মান্তিক মৃত‍্যু

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবীদ্বারে একটি হোটেলের ধ্বসে পড়া দেয়ালের চাঁপায় হোটেল ম‍্যানেজারের মর্মান্তিক মৃত‍্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন বাগুর বাস স্ট‍েশনের সৈনিক হোটেল এন্ড রেস্টুরেন্টে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হোটেল ম‍্যানেজার আব্দুস সামাদ (৭০) দেবীদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে এবং হোটেল মালিক মিজানুর রহমানের শ্বশুর। সংবাদ পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যেয়ে দেয়াল চাঁপায় পড়ে থাকা নিহত হোটেল ম‍্যানেজারের লাশ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টায় হোটেল স্বাভাবিক ভোক্তাদের নাস্তা খাবার-দাবার চলছিল, আকস্মিকভাবে হোটেল ম‍্যানেজারের পাশের দেয়াল ধ্বসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা আরো জানান, পাশের টিন ব‍্যাসায়ী গতকাল রাতে এক ট্রাক টিন এনে ওই হোটেলের বাহির দিকে ঢেস দিয়ে রাখায় অতিরিক্ত ওজনের চাঁপে দেয়াল ধ্বসে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

এ ব‍্যাপারে চান্দিনা ফায়ার সার্ভিস স্ট‍্যাট্শনের ইনচার্জ ইমাম হোসেন জানান, দেয়াল চাপায় নিহত হোটেল ম‍্যানেজারকে উদ্ধার করেছি। এ ছাড়া আর তেমন হতাহতের ঘটনা ঘটেনি। আতঙ্কিত হোটেলে থাকা ভোক্তা ও কর্মচারীরা বের হতে যেয়ে কেউ কেউ সামান‍্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। দূর্ঘটনার কারন হিসেবে তিনি জানান, দেয়ালের পাশে অতিরিক্ত টিন রাখায় লোড সামলাতে না পেরে দেয়ালটি ধ্বসে পড়ে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহত হোটেল ম‍্যানেজারকে তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়, স্বজনরা ময়না তদন্তে লাশ দিতে রাজী হচ্ছেনা। এ ব‍্যাপারে মামলা দিলে মামলা নেয়া হবে।

প্রিন্ট করুন