প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় মাদক আতঙ্কের অবসান সাবেক মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাগর মিয়া (৪০) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (৩৫) ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

 

অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৫০০ টাকা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার একটি চৌকস দল রোয়াচালা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে ধরে ফেলে।

 

স্থানীয়দের অভিযোগ, মেম্বার থাকাকালীন সময় থেকেই সাগর মিয়া এলাকায় মাদক ব্যবসার শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর স্ত্রী মাদক কারবারে জড়িত ছিলেন বলে জানা গেছে।

 

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধারা ৩৬(১) ১০(ক)/৪১ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।”

 

এলাকাবাসীর মতে, এই গ্রেফতারের মধ্য দিয়ে শ্রীকাইল এলাকায় দীর্ঘদিনের মাদক আতঙ্কের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট করুন