প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

কুমিল্লার হোমনায় বিএমএসএফের নতুন ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

মোঃ তারিকুল ইসলাম :

কুমিল্লার হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে দৈনিক মানবজমিন ও এশিয়ান টিভির প্রতিনিধি সৈয়দ আনোয়ার সভাপতি এবং দেশ রূপান্তরের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (৯ মার্চ) উপজেলার স্থানীয় ফুড সিটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকদের মতামত ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. মোরশিদ আলম। সহ-সভাপতি পদে রয়েছেন মো. আবুল কাশেম, মো. মনিরুজ্জামান মিয়া, মো. মুকবুল হোসেন, মো. শফিকুল ইসলাম মুন্না, মো. রহুল আমিন ও আতিকুর রহমান।

 

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তপন মিয়া সরকার, মো. মঈনুল ইসলাম মিশুক ও মো. শরিফ সরকার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. গিয়াস উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান বাবু।

 

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম তারেক, অর্থ সম্পাদক মো. জয়নাল সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাসেল আহম্মেদ এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান (শামীম)।

 

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. ওমর ফারুক, মো. হাসান, মো. গাজী আল আমিন হোসেন, মো. মেহেদী হাসান, মো. মাহফুজ মিয়া, মো. নাসির উদ্দিন মাহাবুব, মো. রোমান, মো. রুবেল রানা এবং মো. বশির আহম্মেদ।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

প্রিন্ট করুন