প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

মুন্সি ফারুক আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জমির আলী সরকার

 

বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও সমাজসেবক মুন্সি ফারুক আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাজাপাড়া এম আলী বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সি আব্দুস জলিল জামাল এর সভাপতিতে এতে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা ৬ সংসদীয় আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ, ড.খলিলুর রহমান।কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এডভোকেট মাহবুবুর রহমান খন্দকার। গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও মুন্সি ফারুক আহমেদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মুন্সি ফারুক আহমেদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনন্য। তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সমাজে আলোর দিশা দেখিয়েছেন এবং অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন।

স্মরণসভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, মুন্সি ফারুক আহমেদ একজন নিবেদিতপ্রাণ শিক্ষা উদ্যোক্তা হিসেবে সমাজে বিশেষ অবদান রেখে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

প্রিন্ট করুন