বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চান্দিনা উপজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনো বছরের সব গ্লানি ভুলে আমরা যেন নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি—এই কামনাই করি।” তিনি আরও বলেন, নববর্ষ হোক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক নতুন প্রেরণা। নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি তার নির্বাচনী এলাকা ১৩নং জোয়াগ ইউনিয়নের রিকশাচালক, সিএনজি চালক, দিনমজুরসহ গরীব, দুঃখী ও অসহায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি তাদের জন্য টি-শার্ট বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন, যা এলাকাবাসীর মধ্যে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ তাকে নির্বাচিত করলে ১৩নং জোয়াগ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করবেন। সুশাসন, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে একটি বাসযোগ্য ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ছাড়াও তিনি গরীব, দুঃখী ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বদা কাজ করার প্রতিশ্রুতি দেন এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সচেষ্ট থাকার কথা জানান।
পরিশেষে, তিনি পুনরায় ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এটিএম মাজহারুল ইসলাম: