প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

মাদ্রাসার টাকা অনলাইন জুয়ায় হেরে শিক্ষকের আ*ত্ব*হ*ত্যা

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মাদরাসা শিক্ষক অনলাইন জুয়ার ফাঁদে পড়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের আলুঘাট এলাকার নিশান প্লাজার ৫০৩ নং রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত শিব্বির আহমেদ হাসান (৩৪) তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষক এবং হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার ছালেহ আহম্মদের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, শিব্বির মাদরাসার ৭০ হাজার টাকা মোবাইলভিত্তিক অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন। এ টাকা ফেরত দেওয়ার চাপের মুখে তিনি গভীর রাতে জানালার গ্রিলের সঙ্গে গামছা ঝুলিয়ে আত্মহত্যা করেন।

 

তার স্ত্রী শিরিন আকতার (২৩) জানান, স্বামী দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। মাদরাসার টাকা হারানোর পর মানসিক চাপে তিনি চরম সিদ্ধান্ত নেন।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট করুন