পুষ্টি সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত নাস্তার তালিকায় জীবন নাশক বিষাক্ত ক্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড” যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ তুললেন এক আলোচক।
কুমিল্লার দেবীদ্বারে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত র্যালী শেষে আলোচনা সভা চলাকালে উপস্থিত অতিথি ও সূধীজনদের মাঝে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত নাস্তা পরিবেশন করা হয়। যাতে জীবন নাশক বিষাক্ত ক্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড” যুক্ত খাবার রয়েছে বলে অভিযোগ তুলে ধরেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
তিনি বলেন, পরিবেশিত নাস্তার তালিকায় বিদেশ থেকে আমদানীকৃত জীবন নাশক বিষাক্ত ক্যামিকেল ‘ফর্মালিন’যুক্ত খেজুর, প্রক্রিয়াজাতকৃত প্রাণ প্যাকেট দুধ এবং কার্বাইডযুক্ত কলা পরিবেশন করা নিয়ে প্রশ্ন তুলেন। এ ছাড়াও ওই তালিকায় সাথে বোতলজাত মাম পানি এবং বাদাম পরিবেশন করা হয়।
তিনি আরো বলেন, দেবীদ্বারে যতগুলো কলার আরৎ, দোকান আছে সেগুলোতে কার্বাইডে পাকানো কলা। অপরদিকে বিদেশ থেকে আমদানী করা খেজুরগুলোতেও ফর্মালিন মেশানো থাকে। এ ছাড়া প্রক্রিয়াজাতকৃত প্রাণ প্যাকেট দুধও ছিল।
ওই প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল সালাম জানান, আমাদের আজকের এ নাস্তার তালিকা স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত তালিকায়ই পরিবেশন করা হয়েছে।
এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার ও পৌর প্রশাসক নির্বাহী মাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দেবীদ্বার বাজারে ২/১ জন কৃষকের আনা কলার বাহিরে আরতে বা দোকানের একটি কলাও কার্বাইডে পাকা ছাড়া নেই। তাৎক্ষনিক সেনেটারী ইনিস্পেক্টরকে নির্দেশ দিয়ে বলেন, কলার আরতগুলো চিহ্নীত করে অভিযান পরিচালনা করার ঘোষণা দেন। তিনি বিদেশ থেকে আমদানীকৃত ফর্মালিনযুক্ত খেজুরের চেয়েও কলা পাকানো কার্বাইডের ভয়াবহতা ব্যাখ্যা করেন।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ- গড়ব স্বনির্ভর বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে, একটি র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল সালাম’র সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারি অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাঃ শুভ্রাদত্ত, রোগ নিয়ন্ত্রক এবং পুষ্টি সপ্তাহের প্রধান প্রতিবেদন উপস্থাপনকারী ডাঃ সাদাত ইরতিশিয়াম, সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমূখ।
আলোচকগণ বলেন, পুষ্টি গুণে সমৃদ্ধ শাক-সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তোলা, অতি প্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহন, তৈলাক্ত, ভাদাপুরি, ফাস্টফুড বর্জন। শিশু বেড়ে উঠা, মানষিক বিকাশ, গর্ববতী নারীদের এবং বয়স্কদের পরিচর্যাসহ পুষ্টিকর খাবারে সহযোগীতা করাসহ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তায় এবং পুষ্টিকর খাবারে উদ্বোদ্ধকরণে ভোক্তাদের সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।জীবন নাশক বিষাক্ত ক্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড”যুক্ত খাবার প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মো: বিল্লাল হোসেন: