কুমিল্লার বরুড়া উপজেলার ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের শিয়ালোড়া ভূঁইয়া বাড়ীর কৃতি সন্তান, ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ তরিকুল ইসলাম স্বপনের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে শিয়ালোড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাজারো মানুষের উপস্থিতিতে ঈদগাহ মাঠে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মরহুম মাস্টার মমতাজ উদ্দিনের মেজো ছেলে। ব্যক্তিগত জীবনে তরিকুল ইসলাম স্বপন ছিলেন সৎ, বিনয়ী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় একজন মানুষ হিসেবে সুপরিচিত।
এর আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাসির উদ্দিন :