প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় পূবালী ব্যাংক পদুয়ার বাজার শাখা নতুন সাজে শুভ দ্বারোদঘাটন

নিজস্ব প্রতিবেদক :

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার শাখার নতুন সাজে শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের চৌধুরী প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মাঈনুল ইসলাম। তিনি বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোসাঃ রেহেনা আক্তার, উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, কুমিল্লা প্রধান শাখা; ধুজটী প্রসাদ ভট্টাচায্য, সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম; এবং মোহাম্মদ আক্তার হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, আঞ্চলিক কার্যালয় কুমিল্লা।

 

সভায় সভাপতিত্ব করেন পদুয়ার বাজার শাখার শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আমজাদ হোসেন। বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা, লেনদেনের গুরুত্ব এবং গ্রাহক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় ব্যবসায়ীরা নতুন ভবন ও আধুনিক সেবার উদ্যোগকে স্বাগত জানান।

প্রিন্ট করুন