দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের স্থানীয় একজন অটো ভ্যানচালক মামুনকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকর হত্যার চেষ্টা মামলায় আসামী মো. আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বার(৪২)কে গ্রেফতারপূর্বক মঙ্গলবার (২৬ মে) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
গ্রেফতার দেখানো দুটি মামলা ছাড়াও মোট ১১ মামলার আসামী মো. আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বার।
আটক মো. আনিস মেম্বার(৪২) উপজেলার রসুলপুর গ্রামের আজিজ মেম্বারের বাড়ির মৃত: নজরুল ইসলাম সরকারের ছেলে এবং রসূলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. মামুন(৩৫) নামে এক অটো ভ্যান চালককে গত ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি উপজেলার রসুলপুর বাজারে তার বাড়িতে ২ টি সিমেন্টের বস্তা পৌঁছে দিতে বললে, অন্য জায়গায় ভাড়া থাকার কারনে মামুন অপারগতা প্রকাশ করলে, আনিস মেম্বার ভ্যানচালক মামুনকে বেধরক মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগে তার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে সোমবার (২৫ মে) গ্রেফতার করা হয়। এবং একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১ টায় আহত আবুবকর হত্যাচেষ্টা মামলায়ও আসামী দেখিয়ে মঙ্গলবার(২৬ মে) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়।
আনিস মেম্বার বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল ও ছাব্বির হত্যা মামলাসহ ৯টি মামলায় জামিনে আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ভবতোষ কান্তি দে জানান, আবুল হোসেন একজন অটো ভ্যান গাড়ির চালক। আনিস মেম্বার এলাকার চিহ্নিত সন্ত্রাস, চাদাবাজ ও নেশা গ্রন্থ এবং আওয়ামীলীগ এর সন্ত্রাসী বাহিনীর লোক। আনিস মেম্বার ও তার লোকজনদের ভয়ে এলাকার লোকজন কোন কিছু বলার সাহস পায় না।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আনিস মেম্বার একজন সন্ত্রাসী প্রকৃতির চাঁদাবাজ ও নেশাগ্রস্ত ব্যক্তি, তার বিরুদ্ধে হত্যাসহ ১০টি নিয়মিত মামলা রয়েছে। তার সাথে আবুবকর হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্ধীগ্ধ আসামীসহ সে ১১টি মামলার আসামী। ভ্যানচালক মামুনের উপর সন্ত্রাসী হামলায় গ্রেফতার হলেও সাথে আবুবকর হত্যাচেষ্টা মামলায় সন্ধীগ্ধ আসামী দেখিয়ে চালান করা হয়েছে।

মো. বিল্লাল হোসেন: