কুমিল্লার হোমনা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতা ও স্থানীয় দলিল লেখকরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজপথের লরাকু সৈনিক যুবকদের আইকন এবং অন্যায়ের বিরুদ্ধ্যে প্রতিবাদি ছাত্রদল নেতা সেলিম মাস্টার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম একটি বিশেষ চক্রের নিয়ন্ত্রণে ছিল। ওই সময় দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবায় অতিরিক্ত অর্থ আদায় এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টির ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তখন ৮০০/১০০০ টাকার দলিল ৩৪০০/৩৬০০ টাকা করে ছিলো এবং আওয়ামী লীগের লোক গুলো তার পকেটে রাখতো বলে তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সরকার পরিবর্তনের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এলেও সাব-রেজিস্ট্রি অফিসে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী, অতীতে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল, তারা এখনো প্রভাব বিস্তার করে যাচ্ছে।
ছাত্রদল নেতা সেলিম মাস্টার হোমনা-তিতাসের রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
হোমনা দলিল লেখক সমিতির নেতৃত্ব নিয়েও নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। জনগনসহ স্থানীয় দলিল লেখক ও রাজনৈতিক কর্মীদের একটি অংশের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে প্রভাব বিস্তার করে সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন মিজান। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায়ও তিনি কীভাবে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন, তা নিয়ে সংগঠনের ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনা চলছে।
একই সঙ্গে সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেনকে নিয়েও প্রশ্ন তুলেছেন দলিল লেখকরা সাধারণ সম্পাদক কবির হোসেন মাননীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়ার বিরোধীতাসহ কুরুচীপূর্ণ স্লোগান দিয়েও কিভাবে সাধারণ সম্পাদক হয়। সে বিষয়েও স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন।
স্থানীয় দলিল লেখক ও সচেতন নাগরিকদের মতে, হোমনা সাব-রেজিস্ট্রি অফিসে সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা আশা করছেন, সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে মিজানের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক