যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডি নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, একজন জ্যেষ্ঠ সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এনপিজেএ মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহ, তথ্য প্রকাশ এবং জনস্বার্থে কাজ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্বের অংশ। তাই সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ, স্বচ্ছতা এবং ন্যায়বিচারের নীতি অনুসরণ করা প্রয়োজন।
এনপিজেএর মতে, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। সাংবাদিকদের হয়রানি বা অযাচিত চাপের মুখে পড়তে হলে তা সংবাদমাধ্যমের স্বাধীন চর্চাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সংগঠনটি সাংবাদিক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁর ন্যায়বিচার নিশ্চিত এবং দ্রুত মুক্তির দাবি জানিয়েছে এনপিজেএ।
বিবৃতিতে স্বাক্ষর করেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ), কানেকটিকাট, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন।

নিজস্ব প্রতিবেদক :