প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দুবাইয়ে সাবেক আইজি বেনজীর আহমেদ গ্রেফতার একাধিক দেশের পাসপোর্ট উদ্ধার

অনলাইন ডেস্ক :

দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

রোববার (১৪ জুন) দুবাইয়ের একটি সূত্র জানায়, তার কাছে বাংলাদেশ ছাড়াও পর্তুগালের পাসপোর্ট পাওয়া গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতিপত্রও উদ্ধার করা হয়েছে। দুদকের একটি মামলায় বেনজীর আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

তারা জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল।সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছালে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এরপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।রোববার সকালে বিভিন্ন গণমাধ্যমে তার গ্রেফতারের খবর প্রকাশিত হলে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরের দুইজন অতিরিক্ত আইজি, একজন ডিআইজি ও একজন এআইজির সঙ্গে যোগাযোগ করা হয়। তারা সবাই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটি চিঠি আসে। ওই চিঠিতে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার তথ্য উল্লেখ করা হয়।

অন্য এক কর্মকর্তা জানান, দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করে দুবাই পুলিশ তাকে আটক করেছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রিন্ট করুন