বাংলা টিভি ৭১ অনলাইনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার হোমনায় ‘সমতাভিত্তিক আলোকিত সমাজ গঠনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে বাংলা টিভি ৭১ অনলানের বিশেষ প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন-এর আয়োজনে হোমনা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষক-কর্মচারী এক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. গোলাম সারওয়ার ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আঃ লতিফ, শাহজাহান মোল্লা চেয়ারম্যান, শাহ আলম হিমেল, সাইফুল ইসলাম (ভিপি রাজা),
হোমনা পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দৈনিক বাংলার সমাজ-এর প্রধান সম্পাদক রাশেদ মো. জামাল।
হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ৭১ টিভির উপদেষ্টা মো. আক্তার হোসেন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সফিকুল ইসলাম মুন্না, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কবি দেলোয়ার।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমতাভিত্তিক, মানবিক ও আলোকিত সমাজ গঠনে শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং নৈতিক মূল্যবোধের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে সমাজ, শিক্ষা, সাংবাদিকতা, সংস্কৃতি ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণী ব্যক্তিকে গুণীজন সম্মাননা-২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মোঃ তারিকুল ইসলাম (তারেক) স্টাফ রিপোর্টার