প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

চান্দিনায় বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় দুইজন গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার চান্দিনা উপজেলায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধ আইনের মামলাসহ দুইজনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি হিসেবে গল্লাই ইউনিয়নের গল্লাই কানাই বাড়ী এলাকার নুরুল ইসলাম ও সেতারা বেগমের ছেলে মোঃ রিয়াদ হোসেন (২৪)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় মাধাইয়া ইউনিয়নের নাওতলা (শাহ আলম হাজী বাড়ী) এলাকার মৃত মন্তাজ উদ্দিন ও মৃত পারভিনের ছেলে মোহাম্মদ আলী (৩৩)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি মাধাইয়া ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
তিনি আরো বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

প্রিন্ট করুন