প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সিলেটে ডিবির অভিযানে ১১৫ পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ১

সিলেট সংবাদদাতা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিলেটের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ১১৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১১ দশমিক ৫ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।
অভিযানে গ্রেফতার করা হয় সাবউদ্দীন (৪০) নামে এক ব্যক্তিকে। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। এ মামলায় একই এলাকার আব্দুল কাইয়ুম (৩২), পিতা-রইছ আলীকে পলাতক আসামি করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিলেট জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন