প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ছত্রখিল পুলিশ ফাড়ির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউনিয়নের শিবের বাজার মাঠে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় ছত্রখিল পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার। আরও উপস্থিত ছিলেন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম, পুলিশ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী।
সমাবেশে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদক প্রতিরোধে করণীয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পরে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিবের বাজার এলাকায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

প্রিন্ট করুন