কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় ও কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৫টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

নিজস্ব প্রতিবেদক :