প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

১১ দলের লংমার্চ সফলের লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. আব্দুর রহিম, কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকী, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো. আব্দুল কাদের সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন