স্বপ্নটা খুব বড় নয় একজন নার্স হয়ে মানুষের সেবা করবেন, অসুস্থ মায়ের পাশে দাঁড়াবেন, বয়সের ভারে নুয়ে পড়া বাবার দায়িত্ব নেবেন এবং অভাবের সংসারের হাল ধরবেন। কিন্তু সেই স্বপ্নের সামনে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাত্র ৫০ হাজার টাকা।
কুমিল্লা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের ইন্টার্নি শিক্ষার্থী উম্মে হাবিবা (২৪)। দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেই তিনি এতদূর এসেছেন। কখনো টিউশনি করেছেন, কখনো নিজের প্রয়োজনকে বিসর্জন দিয়েছেন—খেয়ে না খেয়েও চালিয়ে গেছেন পড়াশোনা। মোট ১ লাখ ৬০ হাজার টাকা কোর্স ফি’র মধ্যে নিজের চেষ্টায় ইতোমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করেছেন।
বাকি ১ লাখ টাকার মধ্যে মানবিক মানুষের সহযোগিতায় আরও ৫০ হাজার টাকা জোগাড় হয়েছে। কিন্তু এখনো প্রয়োজন আরও ৫০ হাজার টাকা।
আর সেই টাকাটিই যেন তার পুরো জীবনের স্বপ্নের শেষ দরজা।
ঘরে ক্যান্সার আক্রান্ত মা, অসুস্থ বাবা
হাবিবার পাঁচ সদস্যের পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। কিন্তু বয়সের ভারে তিনিও নানা রোগে আক্রান্ত। অন্যদিকে ঘরে ক্যান্সারে আক্রান্ত মা। চিকিৎসা, সংসার ও পড়াশোনার ব্যয়—সব মিলিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বারোপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করে পরিবারটি। সহায়-সম্পদ যা ছিল, তাও ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এখন মেয়ের শেষ ধাপের রেজিস্ট্রেশন ফি জোগাড় করাও পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
হাতে সময় মাত্র ৩ দিন
নার্সিং শিক্ষা শেষ করে পেশায় প্রবেশের জন্য লাইসেন্স রেজিস্ট্রেশনের বর্ধিত সময়সীমা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি।
এই তিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা জোগাড় করতে পারলে উম্মে হাবিবা এগিয়ে যেতে পারবেন তার স্বপ্নের পথে। আর অর্থের ব্যবস্থা না হলে বছরের পর বছর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে গড়ে তোলা সেই স্বপ্ন থমকে যেতে পারে।
হাবিয়ার পাশে ইতোমধ্যে দাঁড়িয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহম্মেদ, নার্সিং ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষকসহ কয়েকজন মানবিক মানুষ। তাদের সহযোগিতায় এখন পর্যন্ত অনেকটা পথ এগিয়েছেন তিনি।
কিন্তু শেষ দরজাটি খুলতে প্রয়োজন আরও ৫০ হাজার টাকা।
আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ
উম্মে হাবিয়া করুণা চান না। তিনি চান একটি সুযোগ—নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ, নার্স হয়ে মানুষের সেবা করার সুযোগ।
হয়তো কারও কাছে ৫০০ টাকা খুব সামান্য। কারও কাছে ১ হাজার, ২ হাজার কিংবা ৫ হাজার টাকা বড় কোনো বিষয় নয়। কিন্তু অনেক মানুষের ছোট ছোট সহযোগিতা একসঙ্গে হলে পূরণ হতে পারে সেই ৫০ হাজার টাকার ঘাটতি।
একজন ক্যান্সার আক্রান্ত মায়ের সন্তান, একজন অসুস্থ বাবার মেয়ে—উম্মে হাবিয়ার চোখে এখন শুধু একটি স্বপ্ন : নার্স হয়ে মানুষের সেবা করা এবং পরিবারের পাশে দাঁড়ানো।
আর সেই স্বপ্ন পূরণের সময় হাতে আছে মাত্র তিন দিন।
দেশের মানবিক মানুষ, প্রবাসী বাংলাদেশি এবং বিত্তবানদের কাছে উম্মে হাবিয়া ও তার পরিবারের আকুল আবেদন, “আমার পড়াশোনাটা শেষ করার সুযোগ করে দিন। আপনার সামান্য সহযোগিতাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে বাঁচিয়ে দিতে পারে।
সহযোগিতা পাঠানোর তথ্য
উম্মে হাবিয়া : বিকাশ (Personal) : 01787 259 315
উম্মে হাবিয়ার পিতা : নগদ (Personal) : 01996 953 383
ব্যাংক হিসাব :
IFIC PLC
A/C Name: LIPI BEGUM
A/C No: 0203 215606 851
Branch : Balutupa
উম্মে হাবিয়া :
ইন্টার্ন নার্স, কুমিল্লা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট।
রোল : ৪৪ |
ব্যাচ : ১১তম |
সেশন : ২০২১-২২
ঠিকানা : বারোপাড়া, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে।

মাহফুজ বাবু :