দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিশেল আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মুন্সি কামাল আতাতুর্ক মিশেলের জানাজা নামাজ বাদ আছর তাঁর নিজ বাড়ি ইলিয়টগঞ্জ বাজারে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত মুন্সি কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যুতে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক কুমিল্লার ডাক পরিবারের শোক
সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক কুমিল্লার ডাক পরিবার।
এক শোকবার্তায় দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয়, একজন সাংবাদিক ও সহকর্মী হিসেবে মুন্সি কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যু সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিজস্ব প্রতিবেদক :