প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেবিদ্বারে মা ও ভাতিজিকে গ*লা কে*টে হ*ত্যার অভিযোগে ঘাতক আটক

মোঃ সাখাওয়াত হোসেন

‎‎কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে মা ও ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় গলাকাটা অবস্থায় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
‎
‎রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
‎ঘাতক ইমন (২৫) বড়শালঘর মাস্টারবাড়ীর মৃত ফরিদ মিয়ার ছেলে।
‎
‎নিহতরা হলেন পেয়ারা বেগম (৬৫) ও তাঁর ৮ মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান । এ ঘটনায় আহত নারী নিহতদের ছেলের বৌ রাবেয়া (২৫) বলে জানা গেছে। আহত রাবেযার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে আটক ইমনের সম্পৃক্ততা ও ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রিন্ট করুন