প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাটোরের লালপুরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কনস্টেবল আল আমিন (২৩), তিনি লালপুরের পানসিপাড়া গ্রামের বাসিন্দা, একই উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রিন্ট করুন