প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ৩০ বছরের মুক্তা জয়ন্তী উৎসব ও পূর্ণমিলন অনুষ্ঠান ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় উপজেলার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ে ৩০ বছরের মুক্তা জয়ন্তী উৎসব অনুষ্ঠানের আয়োজন করেন ৯৬ ব্যাচের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে ৯৬ ব্যাচের মো: মন্জুরুল ইসলামের সম্পাদনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এ কে এম আমীমুল এহসান খায়ের,ও অভিভাবক সদস্য মোর্শেদ আলম নাবু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন ৯৬ ব্যাচের শিক্ষা কালিন সময়ের শিক্ষক মোঃ রুহুল আমিন, মোঃ ছিদ্দিকুর রহমান, ৯৬ ব্যাচের প্রোগ্রামের সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমান, প্রধান সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জালাল উদ্দিন মেম্বার, ডাঃ জাকির হোসেন, অনামিকা সাহা, মাহমুদা আক্তার হ্যাপি, মল্লিকা সাহা, মোঃ জলিল, আরো অনেকে, উক্ত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের কে পুরস্কার বিতরণ, শিক্ষক ও কমিটির সকলকে পুরস্কার বিতরণ এবং স্কুলের জন্য ৯৬’র ব্যাচের পক্ষ থেকে পুরস্কার ও মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি বের করা হয়।

প্রিন্ট করুন