প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোডাউন পূর্বপাড়া এলাকার বাসিন্দা নজির মিয়া (৬৫) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নজির মিয়া ও তাঁর স্ত্রী জাহানারা বেগম হরিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গৌরীপুরের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমাদাশ রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন