প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী বিশেষ ক্ষমতা আইনের মামলায়‌ কারাগারে : হাজি আমিন উর রশিদ ইয়াছিনের নিন্দা

নেকবর হোসেন :

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিনসহ ১৫ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১ টায় কুমিল্লার আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী আ. হ. ম. তাইফুর রহমান বলেন, ২০১৮ সালের কু‌মিল্লার রানীর‌দিঘী পড়ে আত্মঘাতীমূলক কার্যকলাপ করা‌র পরিকল্পনা ও‌ চেষ্টা করার অপরা‌ধে বিশেষ ক্ষমতা আইনের দুইটি মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ছাত্রদল, যুবদল ও বিএনপির মোট ১৬ জন হাজিরা দিতে আসে। এদের মধ্যে ১৫ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় এবং একজনকে জামিন দেয়া হয়।

অন্য নেতারা হলেন, আদর্শ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড  কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু , যুবদ‌লের সহ সভাপতি তারেক, যুগ্মসাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন পারভেজ, জেলা সেচ্ছাসেবক দলে সাংগঠনিক সম্পাদক তোফায়েল, যুবদল নেতা টিটু নাহাসহ ১৫ জন।
বিএনপির নেতৃবৃন্দরা দায়েরকৃত মামলাকে মিথ্যা বলে দাবি করেন । এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তি চান।

এ দিকে, ১৫ জন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে মিথ্যা ও বানোয়াট হয়রানী মূলক মামলায় জেল হাজতে প্রেরণ করেছে দাবী করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, পবিত্র রমজান মাসে সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা মামলায় রোজাদার ব্যক্তিদেরকে জেল হাজতে প্রেরণ করে সরকার স্বৈরাচারী ও সে¦চ্ছাচারী মনোভাবের পরিচয় দিয়েছে। তিনি তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবী করেন।

প্রিন্ট করুন